ইউরোপ ছেড়ে বর্তমানে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার এই তারকা ফুটবলার জানিয়েছেন, এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি।
মেসি বলেন, ‘সত্যি বলতে আমি এখনই অবসর নিয়ে ভাবছি না। আমি মাঠে খেলতে পছন্দ করি। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা কিংবা অনুশীলনও উপভোগ করছি। আমি জানি না আরো কতদিন খেলবো। তবে যতটুকু সম্ভব চেষ্টা করবো ক্যারিয়ারকে দীর্ঘ করার জন্য।’
.png)
সৌদি আরব থেকে বড় অঙ্কের প্রস্তাব পেলেও পরিবারের জন্যই আমেরিকাকে বেছে নিয়েছেন বলে জানান মেসি। একই সঙ্গে ফরাসি ক্লাবে মোটেও ভালো সময় পার করেননি বলে জানান এ তারকা।
মেসি বলেন, ‘আমেরিকার ক্লাবে যোগ দেওয়া ছিল পরিবারের সিদ্ধান্ত। তাদের ভালোর দিকে তাকিয়েছি। পিএসজিতে দুইটা বছর কঠিন সময় পার করেছি। আমরা সেখানে ভালো ছিলাম না। এমনকি আমাদের অনেক ভুগতেও হয়েছে। এজন্য আমরা মায়ামিকে বেছে নিয়েছি।’