ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মিরপুরে অশোভন আচরণ নিয়ে যা বললেন হারমানপ্রীত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫১, ২১ আগস্ট ২০২৩
মিরপুরে অশোভন আচরণ নিয়ে যা বললেন হারমানপ্রীত
ছবি- সংগৃহীত

গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলে ভারতীয় নারী ক্রিকেট দল। টি-২০ সিরিজ ভালোভাবে শেষ হলেও, ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আচরণবিধি ভঙ্গ করে সমালোচিত হন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর।

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে আউট হওয়ার পর মেজাজ হারিয়ে স্ট্যাম্প ভাঙা এবং ম্যাচ শেষে পুরস্কার নেয়ার অনুষ্ঠানে আম্পায়ারদের কটাক্ষ করেন হারমানপ্রীত। ফলে আইসিসির কোড অব কন্ডাক্ট ভেঙে চারটি ডিমেরিট পয়েন্ট পান তিনি। আর এ কারণে এশিয়ান গেমসের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না এ ক্রিকেটার।

বিষয়টি নিয়ে কোনো আক্ষেপ জানিয়ে ভারতের সংবাদ মাধ্যম ‘দ্য ক্রিকেট পেপার’কে দেওয়া সাক্ষাৎকারে হারমানপ্রীত বলেন, ‘আমি কোনকিছুর জন্য আক্ষেপ করি না। আমি কেবল যা দেখেছি এবং তা থেকে আমার যা মনে হয়েছে সেটাই বলেছি।’

Advertisement

হারমান আরো বলেন, ‘আমি বলব না যে কোনো কিছু নিয়ে আমার আক্ষেপ আছে, কারণ দিনশেষে ক্রিকেটার হিসেবে চাওয়া থাকে মাঠে যেন ন্যায্য কিছু হয়। ক্রিকেটার হিসেবে সবসময়ই অধিকার আছে নিজের অনুভূতি প্রকাশ করার।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!