ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আরব আমিরাতকে হারিয়ে

দ্বিতীয় সারির দল দিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৩, ২১ আগস্ট ২০২৩
দ্বিতীয় সারির দল দিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

এক ম্যাচ জিতেই সমতা ফিরিয়ে ছিল আরব আমিরাত। কিন্তু শেষ ম্যাচ জিততে পারল না দলটি। আগের ম্যাচে যেকোনো সংস্করণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের পর আইসিসির সহযোগী দেশটির। এবার হেরে গেল ব্যাটিং ব্যর্থতায়। 

এই সিরিজে অনেকটাই দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছে নিউজিল্যান্ড। ছিলেন না ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও ইশ সোধির মতো ক্রিকেটাররা।

রোববার তৃতীয় টি-২০ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আরব আমিরাতকে ৩২ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড। 

Advertisement

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬৬/৫ (বাওয়েস ৯, সাইফার্ট ১৩, ইয়াং ৫৬, চাপম্যান ৫১, ফক্সক্রফট ১০, স্যান্টনার ২০*, রবীন্দ্র ০*; জাওয়াদউল্লাহ ৪-০-২৬-১, আয়ান ৪-০-৩১-০, জুনাইদ ৪-০-২৬-৩, জহুর ৪-০-৩২-১, হামিদ ৩-০-৩০-০, ফারাজউদ্দিন ১-০-১৮-০)

সংযুক্ত আরব আমিরাত: ২০ ওভারে ১৩৪/৭ (আরিয়ানশ ১৬, ওয়াসিম ৮, আরাভিন্দ ১২, আসিফ ১১, টেন্ডন ১, হামিদ ২৪*, আয়ান ৪২, ফারাজউদ্দিন ০, জুনাইদ ২; সাউদি ৪-১-২৪-০, লিস্টার ৪-০-৩৫-৩, জেমিসন ৪-০-২৩-১, স্যান্টনার ৪-০-২১-১, অশোক। ৪-০-২৮-১)

ফল: নিউজিল্যান্ড ৩২ রানে জয়ী

সিরিজ: তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জয়ী নিউ জিল্যান্ড

ম্যান অব দা ম্যাচ: উইল ইয়াং

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!