ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আল হিলালে নেইমারের অভিষেক নিয়ে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৩, ২০ আগস্ট ২০২৩
আল হিলালে নেইমারের অভিষেক নিয়ে দুঃসংবাদ
ছবি- সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে পাড়ি দিয়েছেন নেইমার। ১০ কোটি ইউরোর চুক্তিতে দুই বছরের জন্য সেখানে গিয়েছেন তিনি। এরই মধ্যে তাকে অভ্যর্থনা দিয়েছে ক্লাবটি। তবে অভিষেকের আগেই নেইমারকে নিয়ে দুঃসংবাদ দিয়েছেন আল হিলাল কোচ জর্জ জেসুস।

শনিবার প্রিন্সের মর্যাদায় বিলাসবহুল বিমানে করে সৌদির রিয়াদে পা রাখেন নেইমার। এরপর রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে তাকে বরণ করে নেয়া হয়। তবে নেইমারকে বরণ করে নেয়ার দিনে হারের তেতো স্বাদ পেয়েছে আল হিলাল।

আল হিলালে নাম লেখানোর পর থেকেই নেইমারের অভিষেক অপেক্ষায় প্রহর গুনছেন ফুটবলপ্রেমীরা। তবে সেই অপেক্ষা অনেকটাই দীর্ঘায়িত হতে যাচ্ছে নেইমার ভক্তদের।

Advertisement

সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচ জেসুস বলেন, ‘নেইমার চোট নিয়েই এসেছে। মাংসপেশীতে খানিক সমস্যা আছে তার। আমি জানিনা ঠিক কবে নাগাদ সে ফিরবে আর খেলার জন্য প্রস্তুত হবে কিংবা স্বাভাবিক ট্রেনিং করবে। তার ব্রাজিল জাতীয় দলেও যোগ দেওয়া বা তাদের সাথে ভ্রমণ করা উচিৎ না। সে এখন রিহ্যাবে আছে।’ 

অবশ্য নেইমার ক’দিন আগেই তার সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন। সেখানে তার স্বভাবসুলভ খেলাও দেখা গিয়েছে। এরপরেই দুই সপ্তাহের নাটকীয়তা শেষে যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল হিলালে। 

আল হিলালের মেডিক্যাল বোর্ডের ধারণা, সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির পরেই মাঠে দেখা যাবে নেইমারকে। এর আগে তার সেরে ওঠার সম্ভাবনা কম। সেক্ষেত্রে আগামী ১৫ সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে দেখা যেতে পারে নেইমারকে। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: নেইমার
লিংক সফলভাবে কপি হয়েছে!