ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিউজিল্যান্ডকে হারিয়ে আমিরাতের ইতিহাস 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:২০, ২০ আগস্ট ২০২৩
নিউজিল্যান্ডকে হারিয়ে আমিরাতের ইতিহাস 
ছবি: সংগৃহীত

মুহাম্মাদ জাওয়াদউল্লাহ ও আয়ান আফজাল খান- এ দুইজনেই আরব আমিরাতের বোলার। দারুণ বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রাখলেন তারা। রান তাড়ায় মুহাম্মাদ ওয়াসিম ও আসিফ খান উপহার দিলেন ঝড়ো ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে স্মরণীয় এক জয়ের উল্লাসে মাতল সংযুক্ত আরব আমিরাত।

শনিবার দুবাইয়ে দ্বিতীয় টি-২০তে আমিরাতের জয় ৭ উইকেটে। ১৪২ রানের লক্ষ্য পেরিয়ে যায় তারা ২৬ বল হাতে রেখেই।

সীমিত ওভারের দুই সংস্করণ মিলিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে আমিরাতের প্রথম জয় এটি।

Advertisement

এই সিরিজের প্রথম ম্যাচ দিয়ে টি-২০ প্রথমবার মুখোমুখি হয় দুদল। ওই ম্যাচে সম্ভাবনা জাগিয়েও ব্যাটিং ধসে ১৯ রানে হারের একদিন পরই ইতিহাস গড়া জয়ের স্বাদ পেল আমিরাত।

ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে একবারই, ১৯৯৬ বিশ্বকাপের ওই ম্যাচে বড় ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!