ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেভাবে দেখবেন রোনালদো-নেইমাদের খেলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩:১০, ১৮ আগস্ট ২০২৩
যেভাবে দেখবেন রোনালদো-নেইমাদের খেলা
ছবি: সংগৃহীত

চলতি গ্রীষ্মকালীন দলবদলে ইউরোপ মাতানো বড় বড় তারকা খেলোয়াড় গুলোকে ভিড়িয়ে বিশ্বকে চমক দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। যার শুরুটা হয়েছিল গত দলবদলে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো হাত ধরে। এরপর করিম বেনজেমা, সাদিও মানে, এনগোলো কান্ত, রবার্তো ফিরমিনো,নেইমার জুনিয়রের মতো তারকা খেলোয়াড় আসায় এ লিগের আগ্রহ মানুষের কেন্দ্রবিন্দুতে। 

বাংলাদেশ থেকে এতোদিন সৌদি প্রফেশনাল লিগের খেলা টিভিতে দেখার উপায় ছিল না। তবে সেটার এখন দেখা যাবে বাংলাদেশ থেকে। এটি করেছে ব্রডকাস্টার সনি স্পোর্টস নেটওয়ার্ক। এখন থেকে সনি স্পোর্টস টেন ওয়ানে দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, বেনজেমাদের খেলা।

আগামী দুই বছরের জন্য সৌদি প্রো লিগের টিভিস্বত্ব কিনে নিয়েছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এর শুরুটা আজ থেকেই। সৌদি প্রো লিগে বাংলাদেশ সময় রাত ১২টায় আল তাউনের মুখোমুখি হবে রোনালদোর ক্লাব আল নাসর। সনি স্পোর্টস টেন ওয়ানের পর্দায় সরাসরি দেখা যাবে ম্যাচটি। 

Advertisement

কাল আল ফাইয়ার বিপক্ষে লড়বে নেইমারের আল হিলাল। একইসময়ে আল তাইয়ের মুখোমুখি হবে বেনজেমার আল ইত্তিহাদ। টিভি ছাড়াও ওটিটি প্লাটফর্ম সনি লাইভে দেখা যাবে ম্যাচ গুলো।

এদিকে এই স্পোর্টস নেটওয়ার্কটি  নিয়মিত উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা ইউরোপা লিগ, উয়েফা কনফারেন্স লিগ, এফএ কাপ, ইউরো, নেশনস লিগের খেলা সরাসরি সম্প্রচার করে আসছে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!