চার নতুন মুখ- ডেওয়াল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেরা, ম্যাথু ব্রিটকি ও জেরাল্ড কোয়েৎজিকে নিয়ে টি-২০ সিরিজের জন্য ১৬ সদস্যের দল সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা।
দলে রাখা হয়নি কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কাগিসো রাবাদা ও এনরিচ নরকিয়ার মত তারকাদের। তবে ১৯ সদস্যের ওয়ানডে সিরিজের দলে আছেন তারা।
.png)
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের দুই ফরম্যাটের দলে আছেন ২০২২ যুব বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্রেভিস। যুব বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি।
গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ইনজুরিতে পড়েছিলেন স্পিনার কেশব মহারাজ। ইনজুরি থেকে সুস্থ হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ফরম্যাটের দলেই আছেন তিনি।
টি-২০ সিরিজের দলে জায়গা পেয়েছেন ওয়ানডে ও টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর টি-২০ দল থেকে বাদ পড়েছিলেন তিনি।
আগামী ৩০ আগস্ট থেকে টি-২০ সিরিজ এবং ৭ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
টি-২০ দল: এইডেন মার্করাম (অধিনায়ক), টেম্বা বাভুমা, ম্যাথু ব্রিটকি, ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েৎজি, ডোনোভান ফেরেরা, বিয়র্ন ফরচুন, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস ও রাসি ভ্যান ডার ডুসেন।
ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, বিয়র্ন ফরচুন, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিচ নরকিয়া, তাবরাইজ শামসি, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস ও রাসি ভ্যান ডার ডুসেন।