গত শনিবার আরব ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ কাপের ফাইনালে ইনজুরিতে পড়েন রোনালদো। তার দেওয়া জোড়া গোলে ফাইনাল ম্যাচটি ২-১ গোলে জিতে শিরোপার স্বাদ পেয়েছিল আল নাসর। সেদিনের ইনজুরির কারণে লিগ মৌসুমের প্রথম ম্যাচে খেলতে পারেননি রোনালদো।
রোনালদো না থাকলেও ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় আল নাসর। পঞ্চম মিনিটে গোল করে আল নাসরকে এগিয়ে দেন লিভারপুলের সাবেক স্ট্রাইকার সাদিও মানে। আলি আল হাসানের পাস থেকে গোল করেন তিনি।
.png)
প্রথমার্ধের বাকি সময়ে গোলের জন্য মরিয়া থাকলেও স্কোর দ্বিগুন করতে পারেনি আল নাসর। ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় তারা। গোল পরিশোধের চেষ্টা করেও ব্যর্থ হয় আল ইত্তিফাক।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আল নাসরকে চেপে ধরে আল ইত্তিফাক। প্রথম মিনিটের গোলে ম্যাচে সমতা আনে দলটি। কর্নার থেকে উড়ে আসা বলে গোল করেন রবিন কোয়াইসন।
৫২ মিনিটে আল ইত্তিফাককে এগিয়ে দেন মুসা ডেম্বেলে। মাঝমাঠ থেকে বল পেয়ে আল নাসরের বক্সে প্রবেশ করে বাঁ-পায়ের শটে গোল করেন তিনি। এতে ২-১ গোলে এগিয়ে যায় আল ইতিফাক।
ম্যাচের বাকি সময়ে গোলের জন্য ঘাম ঝড়ালেও স্ট্রাইকারদের ভুলে আর ম্যাচে ফিরতে পারেনি আল নাসর। শেষ পর্যন্ত পরাজয় নিয়েই করে মাঠ ছাড়তে হয় গেল বারের রানার্স-আপদের।