চলতি বছরে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট রয়েছে। এসব টুর্নামেন্ট শেষে আরব আমিরাতে অনুষ্ঠেয় আইএল টি-২০ লিগে খেলতে যাবেন আফ্রিদি। সেখানে ডেজার্ট ভাইপার্সের সঙ্গে তিন মৌসুমের জন্য চুক্তি করেছেন পাকিস্তানের এ পেস সেনসেশন।
ভাইপার্স ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত আফ্রিদি নিজেও, ‘আমি ডেজার্ট ভাইপার্সে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। আমি জানি সেখানে (সংযুক্ত আরব আমিরাতে) অনেক পাকিস্তানি ফ্যান আছে এবং আমি আশা করি আসন্ন আইএল টি-২০তে তারা আমাদের সমর্থন করবে।'
.png)
এদিকে ডেজার্ট ভাইপার্সে আগে থেকেই আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা, টম কারান ও শেলডন কটরেলের মতো তারকা বোলাররা। আফ্রিদিকে নিয়ে নিজেদের বোলিং বিভাগকে আরো শক্তিশালী করলো দলটি।
আগামী বছরের ১৩ জানুয়ারি শুরু হবে আইএল টি-২০ লিগের দ্বিতীয় আসর। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার পর দলের সাথে যোগ দেবেন আফ্রিদি। প্রথম আসরে গালফ জায়ান্টসের কাছে হেরে রানার্সআপ হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।