মায়ামির হয়ে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছেন মেসি। সব ম্যাচেই পেয়েছেন গোলের দেখা। ক্লাবটির হয়ে এক অ্যাসিস্টের পাশাপাশি ৮টি গোল করেছেন এলএমটেন।
লিগস কাপের সেমিতে মায়ামির প্রতিপক্ষ মেজর সকার লিগেরই ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়ন। তাদের বিপক্ষেই খেলবেন বিশ্বের সেরা ফুটবলার মেসি। এতে ঘাবড়ে যাচ্ছেন না ক্লাবটির কোচ জিম কার্টিন। মেসিকে সেরার ভাবলেও নিজের দলের ওপর যথেষ্ট আস্থা রয়েছে তার।
.png)
ফিলাডেলফিয়া কোচ বলেন, ‘আমাদের স্টেডিয়ামে ইতিহাসের সেরা ফুটবলারকে বরণ করতে প্রস্তুত আমরা। আমি মনে করি সুবারু পার্ক (স্টেডিয়াম) অবশ্যই সবচেয়ে বেশি মুখরিত হবে এই ম্যাচে। এটা অনেক সুন্দর ম্যাচ হবে। যেখানে সেমিফাইনাল খেলার জন্য সবসময়ের সেরা ফুটবলার আসবে; চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার জন্য।’
মঙ্গলবার (১৫ আগস্ট) ফিলাডেফিয়ার ঘরের মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ক্লাবটির কোচ বেশ উচ্ছ্বসিত ম্যাচ নিয়ে। তিনি মেসিকে সেরা মানলেও বাঁশি বাজতেই যে পরিস্থিতি বদলে যাবে সেটির কথা মনে করিয়ে দিলেন।
কার্টিন বলেন, ‘তার (মেসি) বিপক্ষে খেলা অবশ্যিই অনেক বড় কিছু। কিন্তু যখন বাঁশি বাজবে...আমি জানি আমাদের খেলেয়াড়রা নিজেদের সর্বোচ্চটুকু দেবে। তখন তার দেখবে না কে সামনে আসছে। যদি মেসিও আসে, বুসকেতস আসে বা জর্দি আলবাও আসে।’