ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জানা গেলো যে কারণে বিসিবি ছাড়লেন দেবব্রত!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২২, ১৪ আগস্ট ২০২৩
জানা গেলো যে কারণে বিসিবি ছাড়লেন দেবব্রত!
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারি কো-অর্ডিনেটরের পদ থেকে পদত্যাগ করেছেন দেবব্রত পাল। মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির চাকরি ছাড়লেন তিনি। 

বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাধারণ সম্পাদক ছিলেন দেবব্রত। 

এদিকে বিসিবির পক্ষ থেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি আলোচনা করে বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Advertisement

সম্প্রতি ‘ক্রিকেট অঙ্গন’ নামের একটি সংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিল ও সমাবেশে অংশ নেন দেবব্রত। এ কারণে বোর্ড সংশ্লিষ্ট কারো প্রশ্নের মুখে পড়ে তিনি পদত্যাগ করতে পারেন বলে মনে করা হচ্ছে।

বিসিবি থেকে জানানো হয়েছে, ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন দেবব্রত। ব্যক্তিগত কারণ ছাড়া তিনি কিছুই উল্লেখ করেননি। আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!