মেসিকে হাতছাড়া করার পর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের প্রতি নজর দিয়েছে ক্লাবটি। যেকোনো মূল্য নেইমারকে ক্লাবে পেতে চায় দলটি। সেজন্য চড়া মূল্যও দিতে রাজি তারা।
এদিকে ক্লাবে ভালো নেই নেইমার জুনিয়র। ক্লাব ছাড়তে চান তিনি। বার্সেলোনার যাওয়ার ইচ্ছা থাকলেও দলটির কোচ জাভির অনাগ্রহে সেখানে যাওয়া হচ্ছে না তার। ফলে সেই সুযোগটাই কাজে লাগাতে যাচ্ছে আল-হিলাল। নেইমারেরও নাকি সৌদি ক্লাবে যাওয়ার বিষয়টি নিয়ে ভাবছেন।
.png)
স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, নেইমার নিজেও আল-হিলালের এই প্রস্তাব ভেবে দেখছেন। মূলত বার্সেলোনা কোচ জাভির অনাগ্রহের কারণেই সৌদি ক্লাবের প্রতি মন গলছে তার। আর এসব বিবেচনায় এখন থেকেই নেইমারকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি। এমনকি নেইমারের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টেস্টের দিনও ঠিক করে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ।
সর্বশেষ খবর অনুযায়ী, সোমবারের মধ্যেই চুক্তি স্বাক্ষরের জন্য যাবতীয় সব কাগজপত্র তৈরি করতে চাইছে আল হিলাল। দুই বছরের চুক্তিতে একশ মিলিয়ন ইউরো বেতনের বিনিময়ে সৌদি ক্লাবে যেতে পারেন নেইমার। মোট দুই বছরের জন্য চুক্তিতে আল-হিলালে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান।