ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার সৌদি আরবের ক্লাবে যাচ্ছেন নেইমার! 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ১৩ আগস্ট ২০২৩
এবার সৌদি আরবের ক্লাবে যাচ্ছেন নেইমার! 
ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলে এখনো চলছে দলবদলের মৌসুম। এ মৌসুমে সবচেয়ে বেশি নাম এসেছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জনিয়রের। দলবদলের মৌসুমে আবারো তাকে নিয়ে নতুন মোড় নিয়েছে। ব্রাজিলিয়ান এ সুপারস্টার এবার পাড়ি দিতে যাচ্ছেন সৌদি আরবের ক্লাব আল-হিলালে। 

এমন খবর দিয়েছে ফুটবলের ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ ও ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানান, এরইমাঝে চুক্তির কাগজও নেইমারের কাছে পাঠিয়ে দিয়েছে সৌদি ক্লাবটি। এমনকি দলের কোচ আর সাবেক সতীর্থ জাভির অনাগ্রহ বুঝে নেইমারও এখন বিকল্প ভাবনা ভাবতে বাধ্য হচ্ছেন। 

ইতালিয়ান এই সাংবাদিকের মতে, পরবর্তী ২৪ ঘন্টায় নির্ধারিত হতে পারে নেইমারের ভাগ্য। যদিও তার এজেন্ট এর মাঝে পিএসজিতে চুক্তি বাতিলের কাজ শুরু করেছেন।

Advertisement

এর আগে বার্সেলোনার সঙ্গে সব কথাবার্তা পাকা হয়ে এলেও শেষ মুহূর্তে সেটি গড়ায়নি। এমনকি নেইমার বার্সেলোনায় চুক্তির কাজ সারতে পৌঁছে গিয়েছেন এমন দাবিও করেছেন অনেক সাংবাদিক। 

এই ব্রাজিলিয়ানকে পেতে আগ্রহী ছিলেন ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তা নিজেও । কিন্তু কোচ জাভি তাকে নিয়ে আগ্রহ দেখায়নি। আর এরই সুযোগ নিয়ে নেইমারকে পেতে কাজে লাগানোর চেষ্টা করছে আল-হিলাল। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!