এবার অনলাইনে ফাঁস হয়েছে পাকিস্তান দলের বিশ্বকাপ জার্সির ছবি। সামাজিক মাধ্যমে অনেকেই দাবি করছেন এটিই নাকি বাবরদের বিশ্বকাপের জার্সি।
পাকিস্তানের সংবাদ মাধ্যম এবং ক্রীড়া সাংবাদিকরা দাবি করেছেন, এই ডিজাইনের জার্সি পরেই বাবর আজমরা আসন্ন বিশ্বকাপে খেলতে পারেন। যদিও জার্সির ডিজাইনটি করা দেশটির ক্রিকেট ভক্তদের। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই বিষয়ে কিছুই জানায়নি।
.png)
Pakistan's rumoured kit for the World Cup in India. This actually looks fabulous 💚
— Farid Khan (@_FaridKhan) August 10, 2023
Design shared by @ChangeofPace414. Wonderful edit by @thebigone56 ❤️ #CWC23 pic.twitter.com/mQHbasbjpg
পাকিস্তান ক্রিকেট দল মেন ইন গ্রিন নামে পরিচিত। নামের মতোই ওই জার্সিতে সবুজ রংকে প্রাধান্য দেয়া হয়েছে। কাঁধের অংশে ও জার্সির নিচের অংশে রাখা তারকা চিহ্নে গাড়ো সবুজ ডিজাইন রাখা হয়েছে।
আসন্ন টুর্নামেন্টের দ্বিতীয় দিনে (৬ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবেন বাবর আজমরা। আর ১৪ অক্টোবের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।