আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১০-০ গোলে নাস্তানাবুদ করে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। গ্রুপ পর্বে যথাক্রমে কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলা ও আর্জেন্টিনাকে হারায় সেলেসাওরা।
গত ৫ আগস্ট শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় (স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-চিলি।
.png)
এর আগে প্রথম সেমিফাইনালে স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে মুখোমুখি হবে প্যারাগুয়ে ও কলম্বিয়া। ব্রাজিল-চিলির ম্যাচটি সরাসরি দেখা যাবে কনমেবলের ইউটিউব চ্যানেলে।