ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এএফসি কাপের জন্য দুই ব্রাজিলিয়ানকে দলে নিল আবাহনী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৫, ১১ আগস্ট ২০২৩
এএফসি কাপের জন্য দুই ব্রাজিলিয়ানকে দলে নিল আবাহনী
ছবি: সংগৃহীত

এএফসি কাপে সফলতম বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। ২০১৯ সালে এএফসি কাপের ইন্টার জোনালের সেমিতে খেলে সবার নজর কাড়ে ঢাকার আকাশি-নীলরা। এরপর দেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের একচ্ছত্র আধিপত্যের কারণে নাম-ডাক অনেকটাই মিটে যায় দলটির। তবে গতবার এফসি কাপ খেললেও এবার সুযোগ ছিল না দলটির।

দেশের আরেক ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের লাইসেন্স না থাকায় রানার্স-আপ হিসেবে এফসি কাপে খেলার সুযোগ পায় আবাহনী।

এবারের এফসি কাপের প্রিলিমিনারি রাউন্ড খেলবে দলটি। সেখানে আগামী ১৬ আগস্ট ঘরের মাঠ সিলেটে দলটির প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব ঈগল। তবে ঘরের মাটিতে খেলা হওয়ায় গ্রুপ পর্বে খেলতে বদ্ধ পরিকর আবাহনী। সে লক্ষ্যে তারা দলে ভিড়িয়েছে নতুন দুই ব্রাজিলিয়ান ফুটবলার ব্রুনো মাতোস ও জনাথন রেইস।

Advertisement

৩৩ বছর বয়সী মিডফিল্ডার ব্রুনো মাতোস সবশেষ খেলেছেন সৌদি আরবের সেকেন্ড টায়ারের ক্লাব আল জিল এফসিতে। মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার হলেও দুই উইংয়ে সমানভাবে খেলতে পারদর্শী তিনি। এর আগে ইরান, সার্বিয়া, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার টপ টায়ারে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এএফসি কাপেও ৬ ম্যাচে করেছেন ৭ গোল। অভিজ্ঞতা রয়েছে ২ টি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলারও। 

এদিকে মাতোসের সঙ্গে তারই স্বদেশী জনাথন রেইসকে সাইন করিয়েছে আবাহনী। ৩৪ বছর বয়সী রেইস মূলত একজন রাইট উইঙ্গার হলেও খেলতে পারেন সেন্টার ফরোয়ার্ড পজিশনে। এর আগে ব্রাজিলের সেকেন্ড টায়ার, থাইল্যান্ডের টপ টায়ার ও সেকেন্ড টায়ার, দক্ষিণ কোরিয়ার টপ টায়ার ও সাইপ্রাসের টপ টায়ারে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এদের সঙ্গে এর আগে আবাহনীতে খেলে যাওয়া ইরানিয়ান ডিফেন্ডার মিলাদ শেখ সোলেইমানি আবারো ফিরতে পারেন আবাহনীর ডেরায়।

এছাড়াও গত মৌসুমে খেলা ইউসুফ মোহাম্মদ এবং এমেকা উগবুগকে রেখে দিয়েছে আবাহনী। তাদের সঙ্গে এএফসি কাপের জন্য ধারে আবাহনীতে এসেছেন মোহামেডানের মুজাফফর মুজাফফারভ, পুলিশ এফসির দানিলো কুইপাপা, চট্টগ্রাম আবাহনীর ইফিয়াগু ডেভিড ও মোস্তফা কাহরাবা। 

আগামী মৌসুমের জন্য কর্নেলিয়াস স্টুয়ার্ট ও এমফন উদোহকে দলে ভিড়িয়েছে তারা। সব মিলিয়ে এএফসির টুর্নামেন্টে ৬ বিদেশি খেলানোর ও আনলিমিটেড রেজিস্ট্রেশনের বিষয়টি ভালোভাবে কাজে লাগিয়েছে দলটি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!