ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট `ক্রিকবাজ‘ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট টি-২০ দল শিকাগো কিংসম্যানে যোগ দিচ্ছেন ফাওয়াদ। তবে বিদেশি খেলোয়াড় কোটায় নয়, দেশি খেলোয়াড় হিসেবে। মার্কিন যুক্তরাস্টে্র সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এর পরেই অবস্থান মাইনর লিগ ক্রিকেটের। সেখানে এবার দেখা যাবে তাকে।
শুধু ফাওয়াদ আলম নয়, আরো অনেক পাকিস্তানি খেলোয়াড় যুক্তরাষ্ট্রের ক্রিকেটে ক্যারিয়ার গড়তে পাকিস্তান ছেড়েছেন। যাদের তালিকায় আছেন সামি আসলাম, হাম্মাদ আজম, সাইফ বদর এবং মোহাম্মদ মহসিনের তারকা ক্রিকেটাররা।
পাকিস্তানের জার্সিতে প্রায় ১৫ বছরের খেলেছেন ফাওয়াদ। ২০০৭ সালে পাকিস্তান জার্সিতে পথ চলা তার। এরপর ২০০৯ সালে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে নজর কাড়েন তিনি। কিন্তু কিছুদিন পরেই দলে অনিয়মিত হয়ে পড়েন ফাওয়াদ। সর্বশেষ ১১ বছর পর জাতীয় দলে ফেরেন তিনি। ২০২০ সালে দলে ফিরেই যেন নতুন রূপে দেখা দেন তিনি। এরপর আবারো বাদ পড়েন ফর্মহীনতায়।
.png)
পাকিস্তানের জার্সিতে ১৯টি টেস্ট, ৩৮টি ওয়ানডে এবং ২৪টি-২০ ম্যাচ খেলেছেন ফাওয়াদ। টেস্টে তার সেঞ্চুরি আছে ৫টি এবং ওয়ানডেতে ১টি সেঞ্চুরি।