ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মিরপুরে সোনালি ট্রফি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৭, ৮ আগস্ট ২০২৩
মিরপুরে সোনালি ট্রফি
ছবি: সংগৃহীত

গতকাল লাল-সবুজের দেশে এসেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। প্রথম দিনে পদ্মা সেতুতে ফটোসেশন শেষ করে দ্বিতীয় দিনে মিরপুরে হাজির সোনালি ট্রফি। মঙ্গলবার মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শের-ই বাংলা স্টেডিয়ামে ট্রফির সঙ্গে ছবি তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। একইসঙ্গে জাতীয় দলের কোচিং স্টাফ এবং বিসিবি কর্তাদেরও ছবি তুলেছেন।

এর কিছুক্ষণ পর ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকরা। 

এর আগে রোববার (৬ আগস্ট) মধ্যরাতে বাংলাদেশে এসে পৌঁছায় সোনালি ট্রফি। এরপরের দিন এই ট্রফি যায় পদ্মা সেতুতে। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মাওয়া পয়েন্টেই অবস্থান করেছে বিশ্বকাপ ট্রফিটি। মূলত ছবি তোলার জন্যই নেয়া হয়েছিল সেখানে। 

Advertisement

আগামীকাল (৯ আগস্ট) বাংলাদেশে সোনালি ট্রফি ভ্রমণের শেষ দিন। ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা এর সঙ্গে ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!