ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার ভক্তের গালে চুমু দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৫১, ৬ আগস্ট ২০২৩
এবার ভক্তের গালে চুমু দিলেন মেসি
ছবি: সংগৃহীত

ফ্লোরিডার রাস্তায় ট্রাফিক সিগন্যালে আটকে ছিল মেসির গাড়ি। এক ভক্ত গাড়ির ভেতর মেসিকে দেখেই ছুটে যান। প্রথমে মেসির সঙ্গে হাত মেলান। পরে নিজের গাল বাড়িয়ে দেন মেসির দিকে।

আর্জেন্টিনার মহাতারকা ভক্তের আবদার রক্ষায় তার গালে আলতো করে চুমু খান। আনন্দে আত্মহারা সেই ভক্তও মেসির উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুড়ে দেন। ততক্ষণে সিগন্যাল সবুজ হয়ে যায়। দ্রুত গাড়ি চালিয়ে এগিয়ে যান মেসি।

ওই ভক্তের তখনো বিশ্বাস হচ্ছিল না, কয়েক সেকেন্ড আগে তিনি বিশ্বকাপজয়ী মহাতারকার স্পর্শ পেয়েছেন! টিনএজার ছেলেটি আনন্দে কাঁদতে থাকেন। 

Advertisement

এ ছাড়া শনিবার টিম হোটেলে মেসির গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করে পুলিশের হাতে আটক হন হোসে জামব্রানো নামে ভেনেজুয়েলান এক ভক্ত। ছাড়া পাওয়ার পর ইএসপিএনকে তিনি বলেন, ‘তাকে দেখে আমি দ্বিতীয়বার ভাবিনি। এমনকি আমি পুলিশের কথাও ভুলে গিয়েছিলাম।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!