আগামী জুনে এ সেন্টার ফরোয়ার্ডের সঙ্গে স্পার্সদের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। গত কয়েক সপ্তাহ ধরে বায়ার্ন মিউনিখে যোগ দেয়ার জন্য জোর প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন তিনি। যার ধারাবাহিকতায় মিউনিখ জায়ান্টরা এরই তার সঙ্গে চুক্তির শেষ সময় নির্ধারণ করে দিয়েছিল শুক্রবার মধ্যরাত পর্যন্ত। কিন্তু টটেনহ্যাম তা অগ্রাহ্য করেছে বলে ধারনা করা হচ্ছে।
দ্য ডেইলি মেইলের খবর অনুযায়ী এ গ্রীষ্মকালীন দলবদলে টটেনহ্যামেই কাটাতে যাচ্ছেন ৩০ বছর বয়সী এই তারকা। ফলে পরের জুনে বিনা ট্রান্সফার ফিতেই স্পার্স ছাড়বেন তিনি।
.png)
ওই খবরে গত শুক্রবার বায়ার্ন ৮৬ মিলিয়ন পাউন্ডের চূর্ড়ান্ত প্রস্তাবনা টটেনহ্যামের কাছে দিয়েছিল বার্য়ান। তবে স্পার্সরা পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছে শুরু থেকে প্রস্তাবিত ১০০ মিলিয়ন পাউন্ডের কমে তারা কোনভাবেই কেনকে ছাড়বেন না।