ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারত সিরিজের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪, ৫ আগস্ট ২০২৩
ভারত সিরিজের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা
ছবি: সংগৃহীত

আগামী ১৮ অগাস্ট শুরু হয়ে ২৩ অগাস্ট পর্যন্ত চলবে ভারত ও আয়ারল্যান্ডের দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ। সবগুলো ম্যাচেরই ভেন্যু ডাবলিন। সিরিজটিকে সামনে রেখে দল ১৫ সদস্যের দল নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ক্রিকেট। 

এ সিরিজের জন্য ডেলানি ও হ্যান্ডকে দলে নিতে বাদ দেয়া হয়েছে গ্রাহাম হিউম ও নেইল রককে। আয়ারল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপে তুলতে না পারায় নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন অ্যান্ড্রু বালবির্নি। এরপর টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দেয়া হয় পল স্টার্লিংকে।

ভারত সিরিজেও আইরিশদের নেতৃত্ব দেবেন তিনি। আয়ারল্যান্ড সফরের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখনে অধিনায়ক করা হয়েছে জসপ্রিত বুমরাহ। লম্বা সময় পর চোট কাটিয়ে ফিরেছেন ডানহাতি এই পেসার।

Advertisement

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ডাক পেয়েছেন রিংকু সিং। আগামী ১৮ আগষ্ট মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-২০ বাকি দুই ম্যাচ হবে ২০ ও ২৩ আগষ্ট। সবগুলো ম্যাচই হবে মালাহাইডে।

আয়ারল্যান্ড স্কোয়াড- পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, জস লিটল. ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার, থিও ভ্যান ওয়ারকম, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!