জাতীয় দল থেকে অবসরের ঘোষণায় এক প্রতিক্রিয়ায় হেলস বলেন, ‘ইংল্যান্ডের হয়ে টি-২০ বিশ্বকাপ জয়ী হিসেবে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানাটাই নিখুঁত ফিনিশিং।'
.png)
156 Matches🧢
— England Cricket (@englandcricket) August 4, 2023
5066 Runs 🏏
578 Fours 💥
123 Sixes 💥
T20 World Cup Winner 🏆
Thank you, Alex 👏
Alex Hales has announced his retirement from international cricket. pic.twitter.com/xXOUmFjide
টেস্ট ক্যারিয়ারে ১১ ম্যাচের ১১ ইনিংস হেলসের সংগ্রহ ৪৩.৮৪ গড়ে ৫৭৩ রান। সে সাথে ৭০টি ওয়ানডে ম্যাচে ৬৭ ইনিংসে ব্যাট করে হেলস করেন ২৪১৯ রান। ৬ টি শতরানের ইনিংস সহ এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ ১৭১ রান। আর ৭৫টি টি-২০ ম্যাচে ১ সেঞ্চুরি নিয়ে হেলসের রান ২০৭৪ রান।
এর আগে নিয়মভঙ্গ করার দায়ে ঘরের মাঠে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা হয়নি হেলসের। ওই বছরের মার্চে দেশের হয়ে শেষ ওয়ানডে খেলেন মারকুটে এই ওপেনার। ২০২২ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ড দলের পাকিস্তান সফরে টি-২০ দলে ফিরেন হেলস। প্রত্যাবর্তনের পর অবসর ঘোষণার আগ পর্যন্ত দেশের হয়ে আরো ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।