ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দলকে কোয়ার্টার ফাইনালে তুললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৯, ৪ আগস্ট ২০২৩
দলকে কোয়ার্টার ফাইনালে তুললেন রোনালদো
ছবি: সংগৃহীত

প্রথমার্ধে গোলশূন্য। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়া। এভাবে চলল খেলা। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ থেকে তখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল আল নাসর। এমন সময়ে জ্বলে উঠলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। খেলার ৮৬ মিনিটে করলেন গোল। তার গোলে হার এড়াল সৌদি প্রো লিগের ক্লাবটি। সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালের টিকিট পেল আল নাসর। আগামী রোববার মরক্কোর ক্লাব ও বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন  রাজা ক্লাব অ্যাথলেটিকে মুখোমুখি হবে লুইস কাস্ত্রোর শিষ্যরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের ক্লাব জামালেক স্পোর্টিংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আল-নাসর।

গতকাল কিং ফাহাদ স্টেডিয়ামে এদিন আধিপত্য করেই খেলেছে আল-নাসর। ৬৩ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ৯টি শট নেয় তারা। যার ৩টি ছিল গোলমুখে। বিপরীতে জামালেকের নেয়া ৮ শটের ২টি গোলমুখে ছিল।
 
এদিন শুরুতেই জালের দেখা পেয়েছিল জামালেক। কিন্তু অফ সাইডের কারণে তাদের গোলটি বাতিল হয়ে যায়। মিনিট কয়েক পর আল-নাসরও জালের দেখা পায়। এবারো অফসাইড। প্রথমার্ধে গোল করতে পারেনি দুই দলই। 

Advertisement

বিরতির পর আল-নাসরের জার্সিতে অভিষেক হয় সাদিও মানের। তার উপস্থিতিতে দলের আক্রমণেও ধার বাড়ে। কিন্তু ৪৯ ঘটে এক বিপত্তি। ডি-বক্সে জামালেকের নেয়া হেড নিরাপদে গোলরক্ষের হাতে যাওয়ার আগে আলতো ছুঁয়ে যায় ডিফেন্ডার অ্যালেক্স তেলেসের হাত। রেফারির কাছে আবেদন করে ভিআর চেকে পেনাল্টি পায় জামালেক। সফল স্পটকিকে দলকে লিড এনে দেন আহমেদ সায়েদ (১-০)। তাতে চাপে পড়েন রোনালদোরা। কারণ এ ম্যাচটি হারলে কোয়ার্টার ফাইনালে খেলা হবে না তাদের। 

খেলার ৮৬ মিনিটে গোল করে দলকে হারের হাত থেকে বাঁচান রোনালদো। এ ড্রয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’থেকে দ্বিতীয় স্থানে থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে আল-নাসর।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!