যদিও শোয়েব মালিক কিংবা সানিয়া মির্জা দুজনেই বিষয়টি অস্বীকার করেছেন। তবুও তাদের বিচ্ছেদ নিয়ে যেন গুঞ্জন কিছুতেই থামছে না। সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচয় বদলে এবার বিচ্ছেদের গুঞ্জন উস্কে দিলেন শোয়েব নিজেই।
বেশ কিছুদিন ধরেই নাকি শোয়েব-সানিয়াকে একসঙ্গে দেখা যাচ্ছে না। এতদিন ইনস্টাগ্রাম ‘বায়ো’তে শোয়েব নিজের পরিচয় দিতেন ‘একজন সুপারউইমেন সানিয়া মির্জার স্বামী’ বলে। কিন্তু এই পরিচয়টা এখন আর নেই। তার বদলে শোয়েব লিখেছেন, ‘লিভ আনব্রোকেন’।
এছাড়া নিজের অ্যাথলেট পরিচয় এবং সন্তানের বাবার পরিচয় আগেও ছিল, এখনও আছে। শুধু সানিয়া মির্জার নাম মুছে ফেলেছেন শোয়েব। যা দেখে অনেকের ধারণা, দুজনের সম্পর্ক হয়তো এরই মধ্যে ভেঙে গেছে।
দুই চিরবৈরী দেশের দুই সুপারস্টারের বিয়ে হয়েছিল ২০১০ সালে। ৮ বছর পর তাদের ঘরে আসে ছেলে সন্তান ইজহান মির্জা-মালিক। বেশ সুখেই কাটছিল দিনকাল। অনেকের কাছেই তারা আদর্শ দম্পতি হিসেবে বিবেচিত হতেন। কিন্তু গত কয়েকমাস ধরেই দুজনের সম্পর্কটা ভালো যাচ্ছে না।
পারিবারিক পার্টিতেও এখন আর শোয়েব-সানিয়াকে একসঙ্গে দেখা যায় না। তার ওপর গুঞ্জন আছে যে, পাকিস্তানের অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শোয়েব!
.png)