ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইংরেজি পারতেন না, এখন শিখছেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪, ৩ আগস্ট ২০২৩
ইংরেজি পারতেন না, এখন শিখছেন মেসি
লিওনেল মেসি

দীর্ঘ ক্যারিয়ারে বেশিরভাগ সময় স্পেনে কাটিয়েছেন। বার্সেলোনা ছেড়ে বছর দুয়েক আগে পাড়ি জমিয়েছিলেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। দুই দেশেই যোগাযোগের ক্ষেত্রে ইংরেজির খুব একটা দরকার হয়নি লিওনেল মেসির। তাই এতদিন এই ভাষায় কথা বলতে না পারলেও শেখেননি তিনি।

তবে আমেরিকায় গিয়ে ভাষা নিয়ে কিছুটা বিপাকেই পড়তে হচ্ছে মেসিকে। নতুন ক্লাবে গিয়ে তাই ইংরেজি শিখছেন আর্জেন্টাইন মহাতারকা। একটু আধটু বলার চেষ্টাও করছেন। ইন্টার মিয়ামিতে সতীর্থ রব টেলরের কাছ থেকে ইংরেজি শিখছেন সর্বকালের সেরা এ ফুটবলার।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রব টেলর বলেন, ‘আমি স্প্যানিশ শিখছি আর ও (মেসি) ইংরেজি শিখছে। যদিও ইংরেজিতে এখনো খুব একটা অভ্যস্ত হননি মেসি। কিন্তু মাঠে নেমে বোঝাপড়ায় কোনো সমস্যা হচ্ছে না। ফুটবলের ভাষা সবাই বোঝে। আর তার মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ করা যায়।’

Advertisement

তিনি আরো বলেন, ‘আমাদের সবসময় একই ভাষায় কথা বলার দরকার পড়ে না। একসঙ্গে ভালো খেলে গেলেই হয়। মেসি আমাকে ইংরেজিতে দু-চারটে কথা বলেছে। আমার মনে হয় ও ভালোই ইংরেজি বলতে পারবে। আগামী দিনে মেসিকে ইংরেজিতে সাক্ষাৎকার দিতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।’

মেসিকে নিয়ে মুগ্ধতার কথাও জানান ফিনল্যান্ডের এই তরুণ ফুটবলার। রব টেলর বলেন, ‘সারাজীবন আমি তাকে বড় বড় ক্লাবে খেলতে দেখেছি। আর এখন তার সঙ্গে একই ক্লাবের হয়ে খেলছি। এটা অবিশ্বাস্য ব্যাপার। অনুশীলন কিংবা মাঠের খেলায় তার থেকে প্রতিদিনই শিখছি।’

এদিকে ইন্টার মিয়ামিতে পা রেখেই যেন আরো একবার নতুন রূপে পুরোনো সেই মেসি। আমেরিকায় সময়টা বেশ উপভোগ করছেন এলএমটেন। অন্তত তার পারফরম্যান্স এমন কথাই বলছে। আজ অরল্যান্ডো সিটির বিপক্ষে মেসির জোড়া গোলে লিগস কাপের ‘রাউন্ড অব থার্টি টু’তে সিটিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে মিয়ামি। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!