ফ্লোরিডার ফোর্ট লডারহেলে ডিভিআর পিঙ্ক স্টেডিয়ামে বৃষ্টির কারণে আজ ৯০ মিনিট দেরিতে ম্যাচ শুরু হয়। তবে মাঠে গড়াতেই সে সময়টা ভুলিয়ে দেন মেসি।
.png)
MESSI X ROBERT TAYLOR BANGERS ONLY 🤯🤯
— Inter Miami CF (@InterMiamiCF) August 3, 2023
Taylor puts Messi in with the chip to give us the early lead over Orlando City.#MIAvORL | 📺#MLSSeasonPass on @AppleTV pic.twitter.com/kvb8Lmcccj
ম্যাচের ৭ মিনিটেই লক্ষ্যভেদ করেন লিও। অবশ্য কয়েক মিনিটের মাথায় সমতায় ফেরে অরল্যান্ডো। দলটির ফরোয়ার্ড সিজার আরাউহো স্কোরশিটে নাম তোলেন। ২০ মিনিটে নতুন ক্লাবের হয়ে প্রথম হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন তারকা।
প্রথমার্ধে আরো কয়েকবার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি মেসি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে মিয়ামিকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ। ম্যাচের ৭১ মিনিটে গোল করে অরল্যান্ডোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন মেসি।
Doblete de MESSI 2️⃣#MIAvORL | 3-1 | 📺#MLSSeasonPass on @AppleTV pic.twitter.com/8ryNpYhBZK
— Inter Miami CF (@InterMiamiCF) August 3, 2023
মেসি নতুন দলে কতটা প্রভাব ফেলেছে তা স্পষ্ট হয়ে যায় একটি পরিসংখ্যানেই- তিনি যোগ দেওয়ার পর সব ম্যাচেই জিতেছে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মিয়ামি।
এ নিয়ে মিয়ামিতে যোগ দেওয়ার পর মাত্র ৩ ম্যাচে পাঁচ গোল করলেন মেসি। এরই মধ্যে লিগ কাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন তিনি। রোববার শেষ ষোলোর ম্যাচে এফসি ডালাসের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি।