প্রাসাদ টুইটে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটকে একপাশে সরিয়ে রাখলে বাকি দুই ফরম্যাটে কিছু সময় ধরে ভারত খুবই গড়পড়তা মানের একটি দল। তারা বাংলাদেশ, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হেরেছে। শেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা খারাপ করেছে।’
মূলত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দ্বিতীয় ওয়ানডে হারের কারণেই হতাশ হয়েছেন প্রাসাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয়টি ওয়ানডে জেতার পর হারের মুখ দেখে ভারত। সময়ের হিসেবে প্রায় চার বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে হারে তারা।
.png)
তিনি আরো বলেন‘অস্ট্রেলিয়াকে যেমন নির্মম দেখায় বা ইংল্যান্ডের মতো রোমাঞ্চকর দল আমরা নই। অর্থ এবং ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা চ্যাম্পিয়ন দল হওয়া থেকে দূরে আছি। সব দলই জয়ের জন্য খেলে, ভারতও তাই। তবে তাদের এপ্রোচ এবং নিবেদন লম্বা সময় ধরে নেই।'