ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঘুমন্ত ধোনির ভিডিও করে বিপাকে বিমানবালা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৭, ৩১ জুলাই ২০২৩
ঘুমন্ত ধোনির ভিডিও করে বিপাকে বিমানবালা
ছবি: সংগৃহীত

ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারের কথা এলে সবার আগে আসবে মহেন্দ্র সিং ধোনির নাম। দেশটির অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্বও তিনি। বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাবেক ভারতীয় অধিনায়ক।

বিশ্বকাপ জেতা ছাড়াও ভারত অসংখ্য সাফল্য পেয়েছে ধোনির হাত ধরে। আন্তর্জাতিক ক্রিকেটটা অনেক আগে ছাড়লেও তাকে নিয়ে এখনো ভক্তদের উন্মাদনা কমেনি। ভক্তদের কাছে এখনো সেই চিরচেনা ধোনি রূপেই আছেন তিনি।

বাইশগজে নেতৃত্বগুণ ছাড়াও মাঠের বাইরেও ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। তাকে নিয়ে প্রশংসা হোক কিংবা সমালোচনা, কখনোই কিছু গায়ে মাখেন না। জীবনকে নিজের মতো করে সাজাতেই ভালোবাসেন। এরই মাঝে সম্প্রতি ধোনির বিমানযাত্রার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

Advertisement

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ধোনি বিমানে নিজের সিটে বসে ঘুমাচ্ছেন। আর তার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে এক বিমানবালা পোজ দিচ্ছেন। ক্যাপ্টেন কুলের সঙ্গে ছবি তোলার স্বপ্নপূরণ করার আনন্দে আত্মহারা তিনি। কিন্তু ঘুমন্ত ধোনি পুরো বিষয়টা জানতেই পারেননি।

এদিকে বিষয়টি নিয়ে চটেছেন ধোনির অনুরাগীরা। তাদের প্রশ্ন, কেন ঘুমন্ত অবস্থায় ধোনির সঙ্গে ছবি ও ভিডিও করা হল? তিনি সেলিব্রিটি বলে কি বিমানেও তার কোনো প্রাইভেসি থাকবে না? অনেকের আবার দাবি, বিমান সংস্থার উচিত বিমানসেবিকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া।

এর আগে ধোনির বিমানযাত্রার একটি ভিডিও সামনে এসেছিল। যেখানে বিমানবালার সঙ্গে অত্যন্ত মিষ্টি করে কথা বলতে দেখা গিয়েছিল ধোনিকে। তার দেওয়া চকোলেটও গ্রহণ করেছিলেন মাহি। ভক্তের সঙ্গে ধোনির এমন মধুর আচরণ মুগ্ধ করেছিল অনুরাগীদের।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!