ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে রেকর্ডে শচীনের পাশে শুধুই রুট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৯, ৩১ জুলাই ২০২৩
যে রেকর্ডে শচীনের পাশে শুধুই রুট
ফাইল ছবি

ভারতীয় কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড কেউ কোনোদিন ভাঙতে পারবেন কি না, তা নিয়ে আলোচনার শেষ নেই। তবে সেই আলোচনার মাঝেই নিঃশব্দে লিটল মাস্টারের একটি টেস্ট রেকর্ড ছুঁয়ে ফেলেছেন জো রুট। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজে ৫ টেস্টে ৪১২ রান করেছেন রুট। এ নিয়ে ১৯তম বারের মত টেস্ট সিরিজে তিনশো বা তার বেশি রান করার নজির গড়লেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। যার সুবাদে শচীন টেন্ডুলকারের পাশে বসলেন ব্রিটিশ এই তারকা ব্যাটার।

টেস্ট সিরিজে ১৯বার ৩০০ বা তার বেশি রানের রেকর্ড এতদিন ছিল শুধু শচীন টেন্ডুলকারের। এই তালিকায় যৌথভাবে এখন শীর্ষে আছেন শচীন ও রুট। তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও ভারতের রাহুল দ্রাবিড়। তারা দুজন ১৮ বার করে টেস্ট সিরিজে অন্তত ৩শ’ রান করেছেন।

Advertisement

তালিকার তৃতীয়স্থানে যৌথভাবে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ইংল্যান্ডের অ্যালিস্টার কুক। ১৭ বার করে টেস্ট সিরিজে অন্তত ৩শ’ রান করেছেন তারা।

ওভালে চলমান সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দুই ইনিংসে ৫ ও ৯১ রান করেন রুট। সিরিজে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। ইংল্যান্ডের পরবর্তী টেস্ট সিরিজ ভারতের বিপক্ষে। আগামী বছরের জানুয়ারিতে ভারত সফরে পাঁচ ম্যাচের টেস্টে সিরিজ খেলবে ইংলিশরা। ঐ সিরিজে অন্তত ৩০০ রান করলে টেন্ডুলকারকে টপকে যাবেন এককভাবে রেকর্ডের মালিক হবেন রুট।

রুট এখনও পর্যন্ত ১৩৫টি টেস্টের ২৪৭টি ইনিংসে ব্যাট করতে নেমে ৫০.২৯ গড়ে ১১৪১৬ রান সংগ্রহ করেছেন। দেশের হয়ে লাল বলের ক্রিকেটে ৩০টি সেঞ্চুরি ও ৬০টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। 

সবচেয়ে বেশিবার টেস্ট সিরিজে ৩০০ রানের গণ্ডি টপকেছেন যারা- 

১. শচীন টেন্ডুলকার (ভারত)- ১৯ বার।
২. জো রুট (ইংল্যান্ড)- ১৯ বার।
৩. রাহুল দ্রাবিড় (ভারত)- ১৮ বার।
৪. ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)- ১৮ বার।
৫. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ১৭ বার।
৬. অ্যালিস্টার কুক (ইংল্যান্ড)- ১৭ বার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!