অবশ্য সেটাও নিজের নয়, সহকারীর দোষে। দলের স্ট্রাইকার পেদ্রোকে ঘুষি মেরেছিলেন সাম্পাওলির সহকারী পাবলো ফেরনান্দেস। এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ৫২ বছর বয়সী এই আর্জেন্টাইনকে বরখাস্ত করা হয়েছে। সহকারীর এমন আচরণের পর আর্জেন্টিনার সাবেক কোচ সাম্পাওলিও চাকরি হারাতে পারেন।
গত ২৯ জুলাই আতলেতিকো মিনেইরোকে ২-১ গোলে হারায় ফ্ল্যামেঙ্গো। সে ম্যাচের পর গত বিশ্বকাপে ব্রাজিল দলে থাকা পেদ্রো ইনস্টাগ্রামে অভিযোগ করেন, ফেরনান্দেস তাকে ঘুষি মেরেছেন। পুলিশ জানিয়েছে, পেদ্রো অভিযোগ করেছেন ঘুষি মারার আগে তাকে তিনবার চড়ও মেরেছেন আর্জেন্টাইন কোচ।
.png)
পেদ্রো টুইটারে নিশ্চিত করেছেন যে ফেরনান্দেসের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন এবং এর আগেও সাম্পাওলির সহকারীদের সঙ্গে তার সমস্যা হয়েছে। গত এপ্রিলে বর্তমান কোপা লিবার্তোদেরেস চ্যাম্পিয়নদের দায়িত্ব নেয়ার পর থেকেই সাম্পাওলির সঙ্গে দলের খেলোয়াড়দের সম্পর্কের অবনতি হচ্ছে।
গত তিন বছরে ফ্ল্যামেঙ্গোর জার্সিতে ৯২ গোল করা পেদ্রোকে গত ১৬ জুনের পর থেকে পূর্ণ ৯০ মিনিট খেলাচ্ছেন না সাম্পাওলি। এ নিয়ে মনোমালিন্যে মিনেইরোর বিপক্ষে বদলি নামতে অস্বীকৃতি জানান পেদ্রো। এরই ক্ষোভে ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়ের ওপর হামলা করেন ফেরনান্দেস।
পেদ্রো এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘গত কয়েক সপ্তাহে যে মানসিক ভীরুতা আমাকে সহ্য করতে হয়েছে। এরপর এই শারীরিক ভীরুতাও দেখতে হলো। যারা ২০২৩ সালে এসেও বিশ্বাস করে মারামারি কোনো সমস্যার সমাধান করে, খোদা তাদের মাফ করে দিক।’
এদিকে ফেরনান্দেস এক বিবৃতিতে এই ঘটনায় ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন তিনি ‘খুবই অনুতপ্ত এবং সমস্যা সমাধানে আগ্রহী।’
তবে এর আগেও এমন ঘটনা ঘটিয়েছেন ফেরনান্দেস। ২০২১ সালের আগস্টে ফ্রেঞ্চ লিগে এক সমর্থককে ঘুষি মারায় লিগ ওয়ান থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ২০১৯ সাল থেকে সাম্পাওলির সঙ্গে কাজ করছেন ফেরনান্দেস। এই ভালো সম্পর্কই এখন কাল হতে পারে সাম্পাওলির।