ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
নারী ফুটবল বিশ্বকাপ-২০২৩

নিউজিল্যান্ডের কান্নাভেজা বিদায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৪, ৩০ জুলাই ২০২৩
নিউজিল্যান্ডের কান্নাভেজা বিদায়
ছবি- সংগৃহীত

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল স্বাগতিক নিউজিল্যান্ডের মেয়েরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নরওয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছিল তারা। অবশ্য পরের ম্যাচেই একই ব্যবধানে ফিলিপাইনের কাছে হারের তেতো স্বাদ পায় দলটি।

স্বাভাবিকভাবেই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি জিততেই হতো বিশ্বকাপের সহ-আয়োজক নিউজিল্যান্ডের। তবে সুইজারল্যান্ডের সঙ্গে গোল শূন্য ড্র করেছে তারা। এতে পয়েন্ট টেবিলের তিনে পৌঁছে যায় কিউইরা। কেননা গোলের দিক থেকে এগিয়ে ছিল নরওয়ে। এতে সুইজারল্যান্ড ও নরওয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে।

মূলত নরওয়ে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিলিপাইনকে। নরওয়েজিয়ানদের সমান ৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় কপাল পুড়েছে নিউজিল্যান্ডের। আর ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে গেল সুইজারল্যান্ড।

Advertisement

সুইসদের বিপক্ষে জ্যাকুলিন হ্যান্ডের শটটি যদি গোলপোস্টে না লাগত তবে এমনটা হয়তো হতো না। জয়ের জন্য মাঠে নেমে অবশ্য প্রতিপক্ষের তেমন পরীক্ষা নিতে পারেনি নিউজিল্যান্ড। 

গোল লক্ষ্য প্রথম শটটি নিতে তাদের লেগেছে ৭০ মিনিট। শেষ পর্যন্ত এই ব্যর্থতায় কান্না ও হতাশায় রূপ নিয়েছে ম্যাচ শেষে। সুইসদের বিপক্ষে ড্রয়ের পর কান্নায় ভেঙে পড়েন স্বাগতিকদের বেশ কয়েকজন খেলোয়াড়। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!