ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জাতীয় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয়েছে রামহিম ও খৈ খৈ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২১, ২৮ জুলাই ২০২৩
জাতীয় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয়েছে রামহিম ও খৈ খৈ
ছবি: সংগৃহীত

৩৯ তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বালক অনূর্ধ্ব ১৮ একক ও বালিকা অনূর্ধ্ব ১৮ একক উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম। বালক এককে রামহিম ও বালিকা এককে খৈ খৈ চ্যাম্পিয়ন হয়েছেন।

চট্টগ্রামের রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে বালক এককের ফাইনালে চট্টগ্রামের রামহিম হারিয়েছেন রাজশাহীর নাফিসকে। ৪-০ ব্যবধানে ম্যাচ জেতেন রামহিম। নাফিসকে কোন সুযোগ না দিয়েই রামহিম খেলা শেষ করেন। প্রথম দুটি সেট ১১- ৮ ও পরের দুটি সেট ১১-৬ ব্যবধানে জেতেন রামহিম। 

বালিকা এককের ফাইনালে চট্টগ্রামের খৈ খৈ ৪-১ ব্যাবধানে হারিয়েছেন আনসারের তুশীকে। প্রথম সেট খৈ ১১-৭ ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেট ১১ - ৮ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়িয়েছিলেন তুশী।‌ কিন্তু পরের তিনটি সেট জিতে শেষ হাসি হাসেন খৈ খৈ।

Advertisement

এদিকে মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছে চট্টগ্রামের রামহিম ও ঐশী জুটি এবং একই দলের হৃদয় ও খৈ খৈ জুটি।  দুটি সেমিফাইনালে তারা হারিয়েছে আনসারের প্রতিপক্ষকে। 

প্রথম সেমিফাইনালে রামহিম ও ঐশ্বী জুটি ৩-১ সেটে হারিয়েছে সজীব ও মৌ জুটিকে। প্রথম সেট রামহীন ও ঐশ্বী ১১-৬ ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেট সজীব ও মৌ জিতে নেন ১২-১০ ব্যাবধানে। তবে পরের দুই সেট ১১-৭ ও ১১-৯ ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নেন রামহিম ও ঐশ্বী জুটি।

দ্বিতীয় সেমিফাইনালে হৃদয় ও খৈ খৈ জুটি ৩-০ ব্যবধানে হারিয়েছেন জাবেদ ও সোমা জুটিকে। ১১-৮, ১১-৯ ও ১২-১০ ব্যাবধানে ম্যাচ জিতে সহজে ফাইনাল নিশ্চিত করেন হৃদয় ও খৈ খৈ জুটি। গত ২২ জুলাই শুরু জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শেষ হবে আগামীকাল।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: টেনিস
লিংক সফলভাবে কপি হয়েছে!