ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দারুণ গোলে সৌদি পর্ব শুরু বেনজেমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩১, ২৮ জুলাই ২০২৩
দারুণ গোলে সৌদি পর্ব শুরু বেনজেমার
ছবি: সংগৃহীত

সৌদি লিগে দারুণভাবে অভিষেক হল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা ফরাসি তারকা করিম বেনজেমার। আল ইত্তিহাদের জার্সিতে দুর্দান্ত এক গোল করেছেন। শুধু গোল করে শেষ করেননি সতীর্থকে দিয়েও গোল করিয়েছেন সাবেক রিয়াল তারকা। 

বৃহস্পতিবার কিং ফাহাদ স্টেডিয়ামে গতকাল আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ইএস তিউনিস-আল ইত্তিহাদ। মিডফিল্ডার উসামা বুগুয়েরার গোলে ২৬ মিনিটে এগিয়ে যায় তিউনিস। সমতায় ফিরতে তেমন একটা সময় নেয়নি আল-ইত্তিহাদ। বেনজেমার পাস থেকে ৩৫ মিনিটে সমতাসূচক গোল করেন আল ইত্তিহাদের স্ট্রাইকার আবদের রাজ্জাক হামদাল্লাহ। এই গোল করতে অ্যাসিস্ট করেছেন বেনজেমা। 

প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই করিম বেনজেমা পেয়ে যান সেই মাহেন্দ্রক্ষণের দেখা। ৫৫ মিনিটে ইগোর করোনাদোর পাস থেকে বল রিসিভ করেন বেনজেমা। এরপর ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার এক দুর্দান্ত শট করেন বেনজেমা। ফরাসি এই ফরোয়ার্ডের গোলই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ইএস তিউনিসকে ২-১ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!