ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নতুন দলে এসেই সতীর্থদের উপহার দিয়েছেন মেসি 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০০, ২৭ জুলাই ২০২৩
নতুন দলে এসেই সতীর্থদের উপহার দিয়েছেন মেসি 
লিওনেল মেসি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিতে যেন বুঁদ হয়ে আছে পুরো ইন্টার মিয়ামি। জিততে ভুলে যাওয়া দলকে যেন রাতারাতি বদলে দিয়েছেন তিনি। এই আর্জেন্টাইন খুদে জাদুকর দলে যোগ দেওয়ার পরপরই যেমন দুই ম্যাচে জয় উপহার দিয়েছেন, তেমনি নিজের উপস্থিতিতে মুগ্ধ করেছেন সবাইকে। 

সর্বকালের সেরা ফুটবলার মেসির অন্যরকম এক দিকের পরিচয় জানিয়েছেন তারই সতীর্থ ডিআন্দ্রে ইয়েডলিন। দলে যোগদানের পরেই নাকি ইন্টার মিয়ামির সব খেলোয়াড়কে হেডফোন উপহার দিয়েছেন মেসি। 

আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর ইন্টার মিয়ামির রাইটব্যাক ইয়েডলিনের কানে দেখা যায় বিখ্যাত বিটস এর হেডফোন। ইন্টার মিয়ামির গোলাপি রঙে তৈরি করা হয়েছে বিশেষ এই হেডফোন। আর সেখানে মেসির নামের প্রথম অক্ষরের নকশাও করা হয়েছে।

Advertisement

আটলান্টার সঙ্গে ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হন ইয়েডলিন। এসময় তার মাথার উপর থাকা বিশেষ হেডফোন নিয়ে জানতে চাইলে বলেন, এ নিয়ে মেসিকেই জিজ্ঞাসা করতে হবে। দলের সবার জন্য এটা এনেছে মেসি। আমি জানি না সে এটা কিনেছে কিনা। তবে নিজের প্রথম ম্যাচ উপলক্ষ্যে সবাইকে এই হেডফোন দিয়েছে সে।

ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন ছেড়ে চলতি মৌসুমেই ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন মেসি। এরই মধ্যে নতুন ক্লাবের হয়ে দুই ম্যাচে তিন গোল করে আলোচনায় উঠে এসেছেন তিনি। অবশ্য আগামী একমাস মাঠে দেখা যাবে না এই তারকাকে। মাঝ মৌসুমের বিশ্রাম শেষে ২১শে আগস্ট ফের মাঠে নামবে ইন্টার মিয়ামি। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!