ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাঁচা-মরার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২৩, ২৭ জুলাই ২০২৩
বাঁচা-মরার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা
ছবি- সংগৃহীত

চলতি নারী ফুটবল বিশ্বকাপের আসরটি দুঃস্বপ্নের মতো শুরু হয়েছে আর্জেন্টিনার মেয়েদের। এ আসরে নিজেদের প্রথম ম্যাচেই হারতে হয়েছে আলবিসেলেস্তেদের। সেই আক্ষেপ ভুলে এবার বাঁচা-মরার লড়াইয়ে নামছে মেসি-ডি মারিয়াদের দেশের মেয়েরা।

শুক্রবার ভোর ছয়টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে আর্জেন্টিনার মেয়েরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছিল তারা। 

চলমান নারী বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচ হারায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। 

Advertisement

অন্যদিকে আর্জেন্টিনার মতো হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে আফ্রিকাও। ফলে তাদেরও লক্ষ্য থাকবে শক্তিশালী আর্জেন্টিনাকে রুখে দিয়ে পয়েন্ট আদায় করে নেয়ার। আর্জেন্টিনার জন্য মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে। 

এর আগে নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে ‘জি’ গ্রুপের ম্যাচে মাঠে নেমেছিল ইতালি এবং আর্জেন্টিনা। এ ম্যাচের শুরু থেকেই রক্ষণে মনোযোগ দিয়ে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলেই মনোযোগ ছিল লা আলবিসেলেস্তেদের। যদিও ৮৭ মিনিটে ইতালির ক্রিস্টিনা জিরেল্লির গোলে হার মানতে হয়েছে তাদের। ১-০ গোলের পরাজয় দিয়েই শুরু হয় তাদের বিশ্বকাপ মিশন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!