ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার মেসিকে নিয়ে যা বললেন মুলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:২৮, ২৬ জুলাই ২০২৩
এবার মেসিকে নিয়ে যা বললেন মুলার
ছবি: সংগৃহীত

ক্লাব ফুটবলে কিংবা জাতীয় দলে অনেকবার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির মুখোমুখি হয়েছিলেন থমাস মুলার। যতবারেই মুখোমুখি হয়েছেন মেসির ততবারে হতাশ উপহার দিয়েছেন মেসিকে। এবার সেই মেসির খেলার প্রশংসা করলেন জার্মান মিডফিল্ডার। 

ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপের গত ২২ তারিখের ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করেন মেসি। প্রথম ম্যাচেই বদলি নেমে দারুণ এক ফ্রিকিকে দলকে জয় এনে দেন মেসি। তার সেই ফ্রিকিকের ভিডিও সারাবিশ্বেই আলোচনার কেন্দ্রে ছিল। আর তাতে যোগ দিয়েছিলেন স্বয়ং থমাস মুলার। 

মেসির গোলের ভিডিও রিটুইট করেছিলেন বিশ্বকাপজয়ী এই জার্মান তারকা। মুগ্ধতার জানান দিয়ে লিখেছিলেন, লিওনেল মেসির সুন্দর এক যাত্রা!  

Advertisement

আজ দ্বিতীয়বারের মত মাঠে নেমেও দীর্ঘদিনের পুরাতন প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে সমীহ আদায় করেছেন মেসি। আটলান্টার বিপক্ষে ম্যাচে মেসির পারফর্ম্যান্স নিয়ে ভিডিও প্রকাশ করে মেজর লিগ সকার। সেই টুইটেরও রি-টুইট করেছেন তিনি। মেসির প্রশংসায় এক শব্দে লিখেছেন মেসিম্যানিয়া। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!