ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্যারিস নিয়ে যা বললেন অলিম্পিক প্রধান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩০, ২৬ জুলাই ২০২৩
প্যারিস নিয়ে যা বললেন অলিম্পিক প্রধান
ছবি- সংগৃহীত

আগামী ২০২৪ সালের অলিম্পিক গড়াবে ভালোবাসার শহর প্যারিসে। এ লক্ষ্যে সাড়ে দশ হাজার ক্রীড়াবিদের জন্য অ্যাথলেট ভিলেজ নির্মাণ করছে আয়োজকরা।

সম্প্রতি প্যারিসের অ্যাথলেট ভিলেজ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি থমাস বাখ। 

প্যারিসে নির্মাণাধীন অ্যাথলেট ভিলেজ দেখে সন্তুষ্টি প্রকাশ করে বাখ বলেন, ‘আমি জানি এই ভিলেজ দেখে ক্রীড়াবিদরা দারুণ খুশী হবে। এখানকার বিছানাগুলো পরখ করে দেখার সুযোগও আমার হয়েছে। আমি নিশ্চিত এই বিছানায় তাদের বেশ ভাল ঘুম হবে।’

Advertisement

প্যারিস অলিম্পিক শুরু হতে আর মাত্র এক বছর বাকি। সে কারণেই কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয় দেখতে মঙ্গলবার প্যারিসে যান বাখ। প্যারিসের উত্তরাঞ্চলীয় শহর সেইন্ট-ডেনিসের এ্যাথলেট ভিলেজের জন্য নির্ধারিত স্থানে অলিম্পিক প্রধান ১৫ মিনিট ছিলেন। পরির্দশনকালে ভিলেজটিকে ‘অত্যন্ত সুপরিকল্পিত’ ও ‘খুবই নিচ্ছিদ্র’ হিসেবে তিনি ঘোষণা করেন।  

বাখ আরো বলেন, ‘এখানকার আয়োজক কমিটি গেমস সফলভাবে আয়োজনে অনেক বেশী পরিশ্রম করছে, বিভিন্ন ধরনের কার্যক্রমও তারা হাতে নিয়েছে। তাদের দাবি, বাইরের তাপমাত্রার থেকে এখানকার রুমগুলোতে তাপমাত্রা অন্তত ছয় ডিগ্রী সেলসিয়াস কম থাকবে।’

এরপর বাখ রিভার সেইন ভ্রমণ করেন। এখানেই অভূতপূর্ব এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। সনাতনী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের বাইরে গিয়ে এবার প্যারিস ব্যতিক্রমী কিছু উপহার দিতে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!