ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঝড় তুলেও নায়ক হতে পারলেন না মুশফিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৪১, ২৫ জুলাই ২০২৩
ঝড় তুলেও নায়ক হতে পারলেন না মুশফিক
মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

শেষ ওভারে জোহানেসবার্গের প্রয়োজন ২১ রান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে মুশফিককে স্ট্রাইক দেন বোপারা। এরপরের চার বলে চারটি বাউন্ডারি। এতে শেষ বলে আরেকটি চার দরকার। তবে সেটি করতে পারেননি মুশি। ফলে দলকে জয়ের সুবাস দিয়েও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মিস্টার ডিপেন্ডবলকে।

দলের জয়ের আশা নেই জেনেও সেই জায়গায় দাঁড়িয়ে অসাধ্য সাধনের চেষ্টা করেছিলেন মুশফিকুর। তবে দলকে জয়ের খুব কাছে এনে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। 

মঙ্গলবার জিম আফ্রো টি-১০ লিগে ডারবান কালান্দার্সের কাছে মাত্র ২ রানে হেরেছে মুশফিকের জোহানেসবার্গ।

Advertisement

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ১২১ রান সংগ্রহ করে ডারবান। টিম সেইফার্ড ২০ বলে ৪টি করে চার-ছক্কায় করেন ৪৬ রান। ক্রেইগ আরভিন ১৪ বলে ৩০ আর আসিফ আলি ৪ ছক্কায় ১০ বলেই করেন অপরাজিত ৩১।

জবাবে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ হাফিজের ১৩ বলে ৩০ আর ইউসুফ পাঠানের ১৫ বলের ৩২ রানের ইনিংসে লড়াই জিইয়ে রেখেছিল জোহানেসবার্গ। শেষদিকে ৬ বলে ৪ বাউন্ডারিতে ১৮ রানের ইনিংস খেলে উত্তেজনা বাড়ান মুশফিক। কিন্তু তার ৩০০ স্ট্রাইকরেটের ইনিংসটি গেছে বিফলেই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!