রিয়ালের হয়ে দুটি গোল করেন ফেদেরিকো ভালভার্দে। একটি গোল করেন ভিনিসিউস জুনিয়র। মিলানের হয়ে গোল করেন লুকা রোমেরো ও ফিকায়ো তোমোরি
এদিন মিলানের বিপক্ষে ম্যাচের ২৫ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। এ সময় লাল-কালো শিবিরের ফিকায়ো তোমোরি গোল করে এগিয়ে নেন দলকে। বিরতিতে যাওয়ার আগে (৪২ মি.) লুকা রোমেরো গোল করে ব্যবধান ২-০ করে ফেলেন।
.png)
তবে বিরতির পর দলে আটটি পরিবর্তন আনেন আনচেলোত্তি। তাতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল। ৫৭ মিনিটে ভালভার্দে গোল করে ব্যবধান কমান। দুই মিনিট পরেই (৫৯ মি.) ভালভার্দে নিজের জোড়া গোল পূর্ণ করে ম্যাচে সমতা ফেরান। আর বদলি খেলোয়াড় হিসেবে নামা ভিনি ৮৪ মিনিটে গোল করে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
যুক্তরাষ্ট্র সফরে বুধবার দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে রিয়াল। এরপর ২৯ জুলাই টেক্সাসে এল ক্লাসিকোতে বার্সেলোনার মুখোমুখি হবে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। আর ২ আগস্ট শেষ ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা।