মোহামেডানের হয়ে গোল করেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে , নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে ইমানুয়েল এবং বাংলাদেশি ফরোয়ার্ড আরিফ হোসেন। রহমতগঞ্জের হয়ে ব্যবধান কমান মোহাম্মদ ইমন হোসেন।
কুমিল্লাতে রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটে লিড নেয় মোহামেডান। মালীর ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের পাসে গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল (১-০)। প্রথমার্ধে গোল শোধ করতে ব্যর্থ হয় জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ।
.png)
উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতেই হজম করে আরও একটি গোল। এবার জাফর ইকবালের যোগান দেয়া বলে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড আরিফ হোসেন (২-০)।
খেলার ৫৪ মিনিটে সুলেমান দিয়াবাতের গোলে ব্যবধান দাড়ায় ৩-০তে। ইনজুরি টাইমে (৯০+২ মিনিটে) মোহাম্মদ ইমনের দেয়া একমাত্র গোলটি রহমতগঞ্জের সান্তনার গোল হয়েই থেকেছে। শেষ পর্যন্ত মোহামেডান জিতেছে ৩-১ গোলের ব্যবধানে।