ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন থিরিমান্নে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৮, ২২ জুলাই ২০২৩
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন থিরিমান্নে
ছবি: সংগৃহীত

সর্বশেষ ২০২২ সালে জাতীয় দলের হয়ে খেলেছেন লাহিরু থিরিমান্নে। এরপর আর খেলতে পারেনি জাতীয় দলের জার্সিতে। তাই সব আশা ছেড়ে দিয়ে ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন শ্রীলংকান এই ব্যাটার। 

সামাজিক মাধ্যমে নিজের বিদায় নেওয়ার সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন থিরিমান্নে। তিনি লিখেছেন, ‘গত কয়েক বছর ধরে দেশকে প্রতিনিধিত্ব করাটা ছিল পরম সম্মানের। খেলাটি বছরের পর বছর আমাকে অনেক কিছু দিয়েছে। অবশ্য অনেক মিশ্র অনুভূতিও রয়েছে, তাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা করছি। যা এখন থেকে কার্যকর হবে।’

প্রায় একও যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের অনেকবারই খারাপ সময় পার করেছেন। যারা সবসময় তার পাশে ছিল, বিদায় বেলায় আরও একবার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই টপ অর্ডার ব্যাটার। 

Advertisement

তিনি লিখেন, 'এই সুযোগে আমি শ্রীলঙ্কান বোর্ড সদস্য, আমার কোচ, সতীর্থ, ফিজিও, প্রশিক্ষক এবং বিশ্লেষকদের তাদের সমর্থন এবং উত্সাহের জন্য ধন্যবাদ জানাতে চাই। আমার ভক্ত, সমর্থক, সাংবাদিকরা এত বছর ধরে আমাকে যে ভালবাসা, সমর্থন এবং অনুপ্রেরণা দিয়েছেন তার জন্যও ধন্যবাদ। আমি সবার কাছে চির কৃতজ্ঞ।'

আন্তর্জাতিক ক্রিকেটে থিরিমান্নের  অভিষেক হয় ২০১০ সালে। ঢাকায় মিরপুরে এক ত্রিদেশীয় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে ম্যাচে শ্রীলংকান জার্সি প্রথমবার গায়ে জড়ান। পরের বছর সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক। দেশের হয়ে ৪৪ টেস্টের ৮৫ ইনিংসে ২৬.৪৩ গড়ে ২০৮৮ রান করেছেন থিরিমান্নে, ১২৭ ওয়ানডেতে ৩৪.৭১ গড়ে তাঁর রান ৩১৯৪।

২০১২ সালে অভিষেকের পর এ পর্যন্ত টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ২৬ টি, ১৬.১৬ গড়ে ২৯১ রান, স্ট্রাইক রেট ১০৮.৯৮। শ্রীলংকাকে ৫টি ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!