ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাবিয়াদের জিমে যা করছেন জিমি-আশরাফুলরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৮, ২১ জুলাই ২০২৩
মাবিয়াদের জিমে যা করছেন জিমি-আশরাফুলরা
ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে চীনের হাংজুতে শুরু হবে এশিয়ান গেমস। এবারের আসরে ১৭টি ইভেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ দল। যার মধ্যে একটি ইভেন্টে হচ্ছে হকি। যেহেতু এশিয়ান গেমসে হতে সময় বেশি নেই, সেজন্য ঢাকায় অনুশীলন শুরু করে দিয়েছে জাতীয় হকি দল। প্রস্তুতি ক্যাম্পের মাঝে জিম করতে হয় হকি দলের খেলোয়াড়দের। হকি ফেডারেশনের নিজস্ব জিম না থাকায় এখন ভারোত্তোলন ফেডারেশনের জিমেই ভরসায় জিমি- আশরাফুলরাদের। 

মঙ্গলবার থেকে মাবিয়াদের জিম ব্যবহার করছেন জিমি আশরাফুলরা। সপ্তাহে তিন দিন এক ঘন্টা করে জিম করবেন জিমিরা৷ ভারোত্তোলন ফেডারেশনের অনুশীলনের জায়গার সংকট। সীমাবদ্ধতার মধ্যেই হকি ফেডারেশনকে সুযোগ দিয়েছে ভারোত্তোলন ফেডারেশন। 

এ প্রসঙ্গে হকি ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ বলেন,‘এশিয়ান গেমসের জন্য আমাদের ভারত্তোলকরাও অনুশীলন করে। আমাদের সঙ্গে সমন্বয় করে হকি ফেডারেশন সপ্তাহে তিন দিন এক ঘন্টার জন্য জিম ব্যবহার করবে’

Advertisement

ভারোত্তোলনের জিমনেশিয়াম খুব স্বল্প জায়গা থাকায় চার জন করে খেলোয়াড়ের জিম করতে হয়। জিম ব্যবহারের সুযোগ দেওয়ায় বাংলাদেশ হকি ফেডারেশন ভারোত্তোলন ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!