ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ভারত (নারী) সিরিজ ২০২৩

শেষ ম্যাচে জ্যোতির খেলা নিয়ে শস্কায় বিসিবি!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫১, ২১ জুলাই ২০২৩
শেষ ম্যাচে জ্যোতির খেলা নিয়ে শস্কায় বিসিবি!
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ধসে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। শেষ ম্যাচে আবারো ঘুরে ফিরে আলোচনায় ব্যাটারদের ব্যাটিং। এর মাঝে নারী দলে যুক্ত হয়েছে অসুস্থতা। অসুস্থতার কারণে শেষ ম্যাচে খেলতে পারবেন না অলরাউন্ডার স্বর্ণা আক্তার। আর এই অসুস্থতায় ভুগছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। ফলে শেষ ম্যাচে তার খেলা নিয়ে শষ্কায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

শুক্রবার (২১ জুলাই) মিরপুরে সিরিজের শেষ ম্যাচের আগে ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অবস্থা তুলে ধরেন কোচ হাসান তিলকরত্নে। সেখানে বাংলাদেশের অধিনায়ক সর্ম্পকে বলেন,  ‘জ্যোতি এখনো পুরোপুরি ফিট নয়।  আগামীকাল একটা ফিটনেস টেস্ট হবে। এরপর সকালে আমরা সিদ্ধান্ত নেব।’

সিরিজের প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। আগামীকালের সিরিজ নির্ধারণী ম্যাচের আগে কোচের সবচেয়ে বড় দুশ্চিন্তা নারী দলের ব্যাটিং। এ প্রসঙ্গে তিনি বলেন,‘হ্যাঁ। আমরা আমাদের মিডল অর্ডার নিয়ে কাজ করছি।  এটি চিন্তার জায়গা। আমরা মাঝের ওভার এগুলোতে যথেষ্ট সিঙ্গেলস পাচ্ছি না। আমরা এটি আলোচনা করছি। আমি নিশ্চিত তারা ভুল শুধরে শেষ ম্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়াবে।’

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!