ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিম-মাহমুদউল্লাহকে নিয়ে মুখ খুলেছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৮, ২০ জুলাই ২০২৩
তামিম-মাহমুদউল্লাহকে নিয়ে মুখ খুলেছে বিসিবি
ছবি: সংগৃহীত

চলতি বছরের মার্চে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর মাঝে তিন সিরিজেই দলের বাইরে ছিলেন। ফলে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে তার দল পাওয়া নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে জোড়ালো গুঞ্জন। তবে সর্বশেষ প্রায় দুই মাস পর গতকাল অনুশীলনে ফিরলেন বাংলাদেশের এই  অভিজ্ঞ ক্রিকেটার। 

বৃহস্পতিবার আসন্ন টুনার্মেন্টে রিয়াদ থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘এ সিদ্ধান্ত নেবে নির্বাচক কমিটি।’ 

এর আগে পিঠের চোটের কারণে দলের বাইরে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চিকিৎসা নিতে আগামী ২৬ জুলাই তিনি লন্ডনে যাবেন। আর ফিরবেন ৩১ জুলাই। যার কারণে এশিয়া কাপের ক্যাম্পে তামিমের না থাকার সম্ভাবনাই বেশি। এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। ওখানে চিকিৎসার পর তার অবস্থা জেনে সিদ্ধান্ত নেওয়া হবে। তার পরিকল্পনা হলো ৩১ তারিখের মধ্যে সে দেশে ফিরবে। এরপর তার বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে পরবর্তীতে কী সিদ্ধান্ত আসবে।’

Advertisement

বর্তমানে বাংলাদেশে ‘এ’ দল ইমার্জিং কাপের খেলার কারণে শ্রীলংকায় রয়েছে। বড় দুটি টুর্নামেন্টে সামনে রেখে ওখান থেকে ক্রিকেটার দলে ভেড়াতে পারে বিসিবি। সেজন্য ক্রিকেটারদের ওপরও বাড়তি নজর রেখেছে সংস্থাটি। এ প্রসঙ্গে জালাল বলেন, ‘ইমার্জিংয়ের কিছু ক্রিকেটার প্রাথমিক অনুশীলন ক্যাম্পে থাকবে। ওদের মধ্যে অনেকেই ভালো করেছে। ওদের দুয়েকজন প্রাথমিক দলে আসতে পারে, কিন্তু তারা আবার সেরা ১৫ দলে থাকবে এমন কোন কথা নেই।’
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!