ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জেমিসনকে নিয়ে নিউজিল্যান্ড দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫০, ২০ জুলাই ২০২৩
জেমিসনকে নিয়ে নিউজিল্যান্ড দল ঘোষণা
কাইল জেমিসন

আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবেই নায়ক হয়ে উঠেছিলেন কাইল জেমিসন। তবে সেই তিনিই একের পর এক চোটের হানায় আড়ালে পড়ে রয়েছেন। অবশেষে থমকে যাওয়া ক্যারিয়ারে নতুন গতি দেওয়ার সুযোগ তার সামনে। সব ঠিকঠাক থাকলে দীর্ঘ ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন এই কিউই পেসার। 

সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন জেমিসন। পিঠের অস্ত্রোপচারের পর এই দুই সফর দিয়েই মাঠে ফিরছেন ২৮ বছর বয়সী পেসার। জেমসিন সবশেষ নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন গত বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে।

জেমিসন আন্তর্জাতিক টি-২০ সবশেষ খেলেছেন সেই ২০২১ সালের মার্চে। ইংল্যান্ড সফরে চোট পেয়ে ৬ মাসের বেশি সময় মাঠের বাইরে থাকেন তিনি। পরে গত জানুয়ারিতে ঘরোয়া ক্রিকেট থেকে ফেরেন ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার পেসার।

Advertisement

সীমিত ওভারের ঘরোয়া আসরে ৫টি ম্যাচ খেলে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ফের ছিটকে যান জেমিসন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে তাকে নেয়া হলেও শেষ পর্যন্ত খেলতে পারেননি। বরং অস্ত্রোপচার করাতে হয় পিঠে। অবশেষে লম্বা পুনবার্সন প্রক্রিয়া শেষে ফিরছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!