বুধবার নারী দলের কোচের দায়িত্ব পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন এই কোচ।
মূলত গোলাম রব্বানী ছোটনের পদত্যাগের পর প্রধান কোচশূন্য ছিল দেশের নারী ফুটবল। এতে গত সপ্তাহে নেপালের বিপক্ষে দুই ম্যাচের ফ্রেন্ডলি সিরিজে ডাগআউট সামলিয়েছেন দীর্ঘদিন ছোটনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করা মাহবুবুর রহমান লিটু।
.png)
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে চীনের হ্যাংজুতে পর্দা উঠবে এশিয়ান গেমস ফুটবলের। এজন্য সাবিনাদের প্রধান কোচ খুঁজছিল বাফুফে। তারা জাপান অথবা কোরিয়া থেকে অভিজ্ঞ কোচ আনার পরিকল্পনাও করেছে।
তবে এই অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে নতুন বিদেশি কোচ নিয়োগ না দিয়ে দেশের অভিজ্ঞ কোচ সাইফুল বারী টিটুকে দায়িত্ব দিতে যাচ্ছে বাফুফে।
প্রসঙ্গত, এই প্রথম বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান গেমসে খেলবে। এজন্য মঙ্গলবার ২২ সদস্যের চূড়ান্ত দলও ঘোষণা করেছে বাফুফে।