বুধবার (১৯ জুলাই) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। বাংলাদেশি মারুফা আক্তারের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন ওপেনার প্রিয়া পুনিয়া। তিনি করেন ১৩ বলে ৭ রান।
অন্যদিকে অপর প্রান্ত দাঁড়িয়ে থাকেন ওপেনার স্মৃতি মান্ধানা। তাকে যোগ্য সঙ্গ দিতে মাঠে নামেন স্বস্তিকা ভাটিয়া। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। নিজের ভুলে রান আউট হয়েছেন তিনি। এ সময় ২৩ বলে ১৫ রান করেন স্বস্তিকা।
.png)
এরপর মাঠে নামেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। মান্ধানার সঙ্গে মিলে ২৮ রানের জুটি গড়েন ভারতীয় অধিনায়ক। দলীয় ৬৮ রানে রাবেয়া খাতুনের বলে বোল্ড হয়ে ফিরেন মান্ধানা। তিনি করেন ৫৮ বলে ৩৬ রান। উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত।
অধিনায়কে সঙ্গে জুটি বেধে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন জেমিমা রদ্রিগেস। এই দুইজন মিলে গড়েন ৯১ বলে ৭৩ রানের জুটি। তাতে বড় সংগ্রহের পথে হাটে সফরকারীরা। কৌর ৮৮ বলে ৫২ করে সুলতানা খাতুনের বলে আউট হন। আর জেমিমাহকে ফেরান নাহিদা আকতার। এই ব্যাটার ৭৮ বলে ৯টি চারে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
বাংলাদেশ বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান সুলতানা খাতুন ও নাহিদা আকতার।
টাইগ্রেস শিবিরে সিরিজ নিশ্চিতের ম্যাচে একাদশে এক পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচে একাদশে থাকলেও অসুস্থ্যতার কারণে শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি স্বর্ণা আক্তারের। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার লতা মন্ডল।
এদিকে দুই পরিবর্তন এসেছে ভারতের একাদশেও। বারেদি আনুষা ও পূজা ভাস্রাকারের বদলে একাদশে ঢুকেছেন হারলিন দেওল ও মেঘনা সিং।