ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ভারত (নারী) সিরিজ ২০২৩

বড় সংগ্রহের পথে ভারত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫২, ১৯ জুলাই ২০২৩
বড় সংগ্রহের পথে ভারত
ছবি: সংগৃহীত

আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচে টসে জিতে সফরকারী ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে নেমে ১৫ ওভারে দুই উইকেট হারিয়েছে ভারত। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৬৫ রান। 

বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। বাংলাদেশি মারুফা আক্তারের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন ওপেনার প্রিয়া পুনিয়া। তিনি করেন ১৩ বলে ৭ রান। 

অন্যদিকে অপর প্রান্ত দাঁড়িয়ে থাকেন ওপেনার স্মৃতি মান্ধানা। তাকে যোগ্য সঙ্গ দিতে মাঠে নামেন স্বস্তিকা ভাটিয়া। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। নিজের ভুলে রান আউট হয়েছেন তিনি। এ সময় ২৩ বলে ১৫ রান করেন স্বস্তিকা। 

Advertisement

এরপর মাঠে নামেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। মান্ধানা ও হরমনপ্রীতি এ দুইজন মিলে ২৬ রানের জুটিতে ব্যাট করছেন। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!