ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
ইমার্জিং এশিয়া কাপ

আফগানিস্তানকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৪, ১৮ জুলাই ২০২৩
আফগানিস্তানকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ ‘এ’ দল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এ ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের। এমন দিনে আফগান বাহিনীকে ২১ রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল সাইফ হাসানের দল।

মঙ্গলবার শ্রীলংকার কলম্বোতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান। জবাবে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তান ৮ উইকেটে ২৮৭ রান তুলতে পারে কেবল। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমি-ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। 

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। শুরুতে ওপেনার তানজীদ হাসান তামিম ও নাঈম শেখকে হারায় বাংলাদেশ। দলীয় ২৫ রানে আউট হন তানজীদ। তিনি করেন ৯ বলে ৯ রান।

এরপর ওপেনার নাঈম শেখও ব্যক্তিগত ১৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। দুই অংকের সংখ্যা পার করতে পারেননি অধিনায়ক সাইফ। ব্যক্তিগত ৪ রান করেন তিনি। এরপর বাংলাদেশের হাল ধরেন ব্যাটার জাকির হোসেন ও মাহমুদুল হাসান জয়। দুইজনে টেনে তোলার চেষ্টা করে বাংলাদেশকে। দুইজন মিলে গড়েন ১১৭ রানের জুটি। এরপর দলীয় ১৫১ রানের মাথায় আফগানিস্তানের বোলার নাবিউলের বলে আকবারির হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নের পধে হাটা দেন জাকির হোসেন। তিনি করেন ৭২ বলে ৬২ রান।

ছয় নম্বরে সৌম্য নেমে বাংলাদেশকে বড় সংগ্রহ করতে জয়কে সঙ্গ দেন। তাতেই ৪০ ওভার শেষে বাংলাদেশের স্কোরলাইন দাঁড়িয়েছিল ২৩০ রান। ৪০তম ওভারে ইব্রাহিমের বলে আউট হন সৌম্য। দুই রানের কারণে অর্ধশতক মিস করেন তিনি। সৌম্য করেন ৪২ বলে ৪৮ রান। তারকিছুক্ষণ পর সেঞ্চুরিয়ান জয় সাজঘরে ফিরেছেন মোহাম্মদ সালিমের শিকার হয়ে। এরপর মাহাদী ৩৬ ও রাকিবুল ১৫ রান করলে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান।   

আফগানিস্তানের হয়ে একাই চার উইকেট নেন মোহাম্মদ সেলিম। আর একটি করে উইকেট নেন মোহাম্মদ ইব্রাহিম, জিয়াউর রহমান, নাভিদ।

ডেইলি-বাংলাদেশ/এএসএম/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!