ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান

‘তাসকিনের চেয়ে হাসান ভালো বল করেছে’

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০২:৪০, ১৭ জুলাই ২০২৩
‘তাসকিনের চেয়ে হাসান ভালো বল করেছে’
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে দিনের শুটা ভালো করেছিলেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারেই আউট করেন রহমানুল্লাহ গুরবাজকে। এ দিন ৪ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। যা আফগানিস্তানের ব্যাটিংয়ে ধস নামিয়েছিল। তবুও অধিনায়কের মন জয় করতে পারেননি তিনি। উল্টো কোনো উইকেট না পেলেও দলনেতার চোখে সেরা হাসান মাহমুদ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান সেটাই জানিয়েছেন। সরাসরিই বলেছেন তার মতে তাসকিনের চেয়ে হাসান ভালো বল করেছেন।

অথচ আগের ম্যাচে উইনিং শট খেলা শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে নামানো হাসান মাহমুদ কোনো উইকেট পাননি। তিন ওভার বল ঘুরিয়ে দিয়েছেন ২০ রান। আর তাতেই জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারের মনে।

Advertisement

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বোলারদের কথার সূত্র ধরেই তাসকিনের পারফরম্যান্সের প্রসঙ্গটি ‍উঠে আসে। আর তখনই সাকিব বলেন, ‘আমার কাছে তো মনে হয়েছে, তাসকিনের চেয়ে হাসান ভালো বল করেছে। আমরা যারা পাঁচ-ছয়জন আছি, তাদের কাজই ব্যাটসম্যানদের কাজটা সহজ করা।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: সাকিব
লিংক সফলভাবে কপি হয়েছে!